ঢাকা | বঙ্গাব্দ

মুরডক ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনার: বিজ্ঞানভিত্তিক জীবনযাপনের ওপর গুরুত্বারোপ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
মুরডক ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনার: বিজ্ঞানভিত্তিক জীবনযাপনের ওপর গুরুত্বারোপ ছবির ক্যাপশন:
ad728

পার্থ, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত মুরডক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনার Health Awareness Seminar। স্বাস্থ্য, পুষ্টি, জীবনযাপন ও সুস্থতা বিষয়ে জ্ঞানভিত্তিক আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সেমিনারে আমন্ত্রিত Keynote Speaker হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের Washington University of Science & Technology-এর অধ্যাপক প্রফেসর ড. মুজিবুল হক। তাঁর বক্তব্যে আধুনিক জীবনযাপনে স্বাস্থ্যসচেতনতার প্রয়োজনীয়তা, প্রমাণভিত্তিক খাদ্যাভ্যাস , জীবনযাত্রার পরিবর্তন  এবং দীর্ঘমেয়াদে সুস্থ জীবন গড়ে তোলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

আলোচনায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সচেতন জীবনযাপন এবং বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে স্বাস্থ্যবিষয়ক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব বিশেষভাবে প্রাধান্য পায়। এ ধরনের উদ্যোগ ব্যক্তিগত স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজে সুস্থ জীবনধারা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সেমিনারে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি জ্ঞান বিনিময়, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটির সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পরিসরে পরিণত হয়।

স্বাস্থ্যসচেতনতা ও বিজ্ঞানভিত্তিক জীবনযাপনের বার্তা আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি ও সুস্থ জীবনধারা সম্পর্কে সচেতনতা তৈরিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।


নিউজটি পোস্ট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স